মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীর কাজিপুর চাল ছিনতাই ও সরকারে কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজু (২৭) নামের একজনের ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মো: ইয়ানুর রহমান এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত রাজু কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মো: ইয়ানুর রহমান জানান,দূর্যোগ ব্যবস্থাপনা আইন,সরকারী কাজে বাধা ও ভিজিডির চাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে মর্মে স্বীকার করলে তাকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রাপ্ত রাজুকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।