মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু সাঈদ কে গ্রেফতার করেছে। বুধবার সকালের দিকে পুলিশ অভিযান চালায়।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের হালদারপাড়া মোসলেম আলীর ছেলে আবু সাঈদের বাড়িতে অভিযান চালায়।
এ সময় আবু সাঈদ কে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ৪শ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রি ২০ হাজার টাকা উদ্ধার করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।