তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
৫ শ’ বছরের ঐতিহ্যবাহী বটগাছ ভেঙে পড়ে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।
শনিবার দুপুরে ঐতিহ্যবাহী ওই বটগাছটি দেখা ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
তিনি বলেন, ৫শ’ বছরের ঐতিহ্যবাহী বটগাছটি শুধু অপসারণ করলেই চলবেনা পাশে কমপক্ষে তিনটি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করতে হবে।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে তিনটি করে বৃক্ষরোপণ করতে হবে। তিনি গাছ অপসারণ, প্রাচীর ও গোলাঘর নির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
সেই সাথে গোলাঘরটি মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, সহকারি শিক্ষক আখতারুজ্জামান, শরীফ মাহমুদ, কামরুল হাসান , আসাদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।