তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জেলা ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জোড়পুকুরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো: উপজেলার জোড়পুকুরিয়া শান্তি পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৫০) করমদি মধ্যপাড়ার মতিয়ার রহমানের ছেলে জয় আহমেদ (২৮) ও করমদি বহল পাড়ার মৃত শাহ জামালের ছেলে শাহিন মিয়া (৩০)।
জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জোড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক এসআই অজয় কুমার কুন্ড এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।