মেহেরপুর নিউজ:
‘দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাটি’ “যেই দেশে নাই তরু সেই দেশ হয় মরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ০৭ নং সাহারবাটি ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক VDT ও YEH সদস্যদের মাঝে ভিটামিন সি সমৃদ্ধ লেবু গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ প্রচারাভিযান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগময় মূহুর্তে লেবু গাছের চারা নিঃসন্দেহে ভবিষ্যতে গরীব মানুষের ভিটামিন সি চাহিদা মেটাবে বলে তিনি অভিমত ব্যক্ত করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও নানা রকম প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম, আমাদের সকলের উচিত পরিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষায় বেশি বেশি করে গাছ লাগানো।
বৃক্ষরোপণ ক্যাম্পেইনের গতি ত্বরান্বিত করতে ইউনিয়ন ব্যাপি ৫০০০ টি ( ফলজ,বনজ,ওষধি) চারা VDT সদস্যদের মাঝে খুব শীঘ্রই বিতরণ করা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন ।
এসময়, ইউপি চেয়ারম্যান মোঃগোলাম ফারুক, ইউপি সচিব মোঃআব্দুল মতিন,ইউডিসি মোঃরাইহান ইউ,পি সদস্য ফেরদৌসীয়ারা, ফেরদৌসী খাতুন, আনারুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন ভলেন্টিয়ার ফোরামের সভাপতি মোঃআব্দুল মজিদ, ইয়ুথ কো-অর্ডিনেটর ইরফানা তাসনুবা অদিতি, হাঙ্গার প্রজেক্ট সাহারবাটি ইউনিয়ন সমন্বয়কারী আজিবার রহমান সহ VDT ও YEH ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন ।
সভা শেষে চেয়ারম্যান মোঃগোলাম ফারুক ও ইউনিয়ন ভলেন্টিয়ার ফোরাম সভাপতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি লেবু গাছের চারা রোপণ করেন।