মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় জোহরা খাতুন নামের এক মধ্যবয়সি গৃহবধূ আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলার রায়পুর বাজারের করিমপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত জোহরা খাতুন জুগিরঘোপা গ্রামের মুরাদ সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, জোহরা খাতুন (৪৮) রায়পুর বাজারের করিমপুর নামক স্থানে পাকা সড়ক পারাপারের সময় হাটবোয়ালিয়াগামী চঞ্চল নামের এক মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিডি দাস তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।