মুজিবনগর প্রতিনিধি:
স্বপ্নের মুজিবনগর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর পরিকল্পনা ও নির্দেশনায় কেদারগঞ্জ বাজারে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গেটের পাশে গ্লোব ও নান্দনিক ফোয়ারা স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগীতায় এবং মুজিবনগর উপজেলাকে আধুনিক সাজে সজ্জিত করার যে দিকনির্দেশনা তার ধারাবাহিকতায়, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এর উদ্যোগে এবং হাসানুজ্জামান লাল্টুর তত্বাবধায়নে মুজিবনগর উপজেলার প্রাণকেন্দ্র কেদারগন্জ বাজার বিশ্ব মানচিত্রের রেপ্লিকা সহ দৃষ্টিনন্দন ফোয়ারার চালুর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।