মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বজলু আজিম ও বজলুর স্ত্রী মুক্তি সহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকালের দিকে তাদের তাদের আটক করা করা হয়। আটক বজলু মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মিখাইলের ছেলে, আজিম একই গ্রামের আদম আলীর ছেলে এবং মুক্তি বজলুর স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই হারুন শেখ এর নেতৃত্বে মেহেরপুর শহরের কোটপাড়ার ছোট বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বজলু ওই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল একই সাথে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। অভিযানে২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩।