মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে “বৈদ্যনাথতলা থেকে মুজিবনগরঃ জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রমুখ।