মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় লালটু (১৮) ও শাজাহান খান(২৫) নামে দু’জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আহত লালটু মেহেরপুর গোরস্তানপাড়ার আসাদুলের ছেলে, শাজাহান খান একই এলাকার গোলাম রসুলের ছেলে। জানা গেছে একটি মালভর্তি নসিমন দ্রুতগতিতে আসার সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে একটি গাছের সাথে ধাক্কা মারে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।