মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে অগ্রণী ব্যাংক লিমিটেড মুজিবনগর শাখা নতুন ভবনে স্হানান্তর ও এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে অবস্হিত তপতি হাইটর্স শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলার নতুন ভবনে এক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখার ব্যাবস্থাপক কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর খুলনা সার্কেল এর মহাব্যাবস্হাপক ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চল এর সহকারী মহা ব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মানস কুমার পাল, অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা সার্কেল এর সহকারী মহাব্যাবস্হাপক গোপাল চন্দ্র গাইন,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভবন মালিক কৌশিকুল ইসলাম রুমি,কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, উপস্থিত ছিলেন CBA চুয়াডাঙ্গা অঞ্চলেরর সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক ফিরোজ খন্দকার, অগ্রণী ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখা ব্যাবস্হাপক মেহেদি মাসুদ,চুয়াডাঙ্গা শাখা ব্যাবস্থাপক এম এইচ জগলুল পাশা,সোনালী ব্যাংক লিমিটেড মুজিবনগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানাজার ওয়াহেদ সায়েম, সহ অগ্রণী ব্যাংক লিমিটেড মুজিবনগর শাখার গ্রাহকবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।