এসআই বাবু, বারাদি প্রতিনিধিঃ
মেহেরপুর সদর থানাধীন বলিয়ারপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় রজনী খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বলিয়ারপুর গ্রামের মাঝপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রজনী খাতুন বলিয়ারপুর গ্রামের দিনমজুর সুজনের ছোট মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারেই খেলা করছিল শিশু রজনী। এ সময় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় রাস্তা দিয়ে আসা একটি অটো গাড়ির বাম্পারে ধাক্কা খেয়ে পড়ে গেলে পিছনের চাকা তার গায়ের উপর দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ ঘাতক অটো গাড়ীটি আটক করে পুলিশে দেয়।