মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হাসান মীর নামের এক যুবককে হেরোইনসহ আটক করেছে। আটক হাসান মীর মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার কদু মীরের ছেলে।
বুধবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাব ইন্সপেক্টর মদন মোহনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা এলাকায় অভিযান চালায়, এসময় হাসান মীর কে গ্রেপ্তার করার পর তার নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে