মেহেরপুর নিউজ বিজ্ঞাপন :
গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মেহেরপুর প্রতিদিনের প্রথম পাতায় লাভের অংশ যাচ্ছে জামায়াতের কোষাগারে, কমিটিতে রাখা হয় ক্ষমতাসীনদের। মেহেরপুর জিনিয়াস স্কুলের শিক্ষার নামে গলাকাটা বাণিজ্য শিরোনামে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হয়েছে। যা সত্য নয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন। ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে অভিভাবকদের যে মতামত তুলে ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে জানাতে চাই, মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের নির্দেশনার আলোকে যারা করোনাকালীন সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এমন প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে ২ থেকে ১০ মাস পর্যান্ত টিউশন ফি মওকুফ, বিভিন্নভাবে সুবিধা দেয়া হয়েছে। প্রতিবেদনে প্রায় ১৬ শ শিক্ষার্থী সেশন চার্জ নেওয়া হয়েছে যার পরিমাণ ২৮ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। যা ধারণা প্রসূত সামঞ্জস্যহীন। অথচ সেশন চার্জ নেওয়া হয়েছে এ পর্যন্ত প্রায় ১১শ জনের।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলামিন হোসেনের পকেটে ৫০ লক্ষ টাকা যায়। যা অবাস্তব এখানে প্রতিষ্ঠানে কলেজের পরিচালকের আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। বিদ্যালয়ের সকল ধরনের আয় ব্যয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা হয়ে থাকে।
প্রকাশিত সংবাদে আরো ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে যে, প্রতি বছরই এককালীন চাঁদা হিসেবে জামায়াতকে দেয় লাখ লাখ টাকা এবং গত ২০২০ সালে ১২ ডিসেম্বর দিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার টাকা যা বায়তুলমাল নামে রশিদ এর মাধ্যমে গ্রহণ করেছেন সংগঠনের ক্যাশিয়ার। প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে তা কল্পনাপ্রসূত ও মনগড়া। প্রতিষ্ঠান ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফল এবং সুনামের সাথে প্রতিষ্ঠানটি জেলার মান উন্নয়নে ও প্রত্যাশা পূরণের চেষ্টা করে আসছে। এই সুনাম নষ্ট করার জন্য এবং প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোঃ আশিকুজ্জামন সবুজ । সভাপতি জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও মোসাঃ রিতা পারভীন। অধ্যক্ষ জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,মেহেরপুর।