গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ভাতাপ্রাপ্ত গ্রেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম মঞ্জুরকৃত আবেদন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান ও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে- গোলাম মোস্তফা,মোজাম্মেল হক,দেলোয়ার হোসেন,আজগর আলী,আবদুল হান্নান,ইয়াসিন আলী,আব্দুস সামাদ,মজিবুল হক।
এসময় মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,প্রভাষক সাবদাল হোসেন ও মহির হাসান হিটলার প্রমুখ।