সাহাজুল সাজু :
হারিয়ে যাওয়ার ৫ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়ার গ্রামের মিজানুর রহমান কালু (২৪) তার বাড়িতে ফিরেছেন।
বুধবার মেহেরপুর জজকোর্ট এলাকায় কালু ঘােরাঘুরি করছিলেন। এ সময় তাকে নিজ এলাকার মানুষ চিনতে পারার পর তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লােকজন তাকে বাড়িতে নিয়ে যায়। কালু নওদাপাড়া গ্রামের বাজার পাড়ার মৃত উকিল উদ্দীনের ছেলে।
মিজানুর রহমান কালুর মেজাে ভাই বকুল হোসেন জানান,২০১৬ সালের মার্চ মাসের দিকে মিজানুর রহমান কালু হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর গাংনী থানায় জিডি করাসহ দেশের বিভিন্ন জেলা- উপজেলায় সন্ধান করেও তাকে পাওয়া যায়নি হঠাৎ বুধবার সকাল ১১ টার সময় মেহেরপুর জজকাের্ট এলাকায় তার শশুর আব্দুল কাদের ও মামা শ্বশুর একলাছুর রহমান আমার ছােট ভাই মিজানুর রহমান কালুকে দেখে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসে। তিনি আরো জানান, মিজানুর রহমান কালু মানুষের সাথে কম কথা বলতাে। সে দীর্ঘ ৫ বছর কোথায় ছিলো বলতে পারছেনা। তবে গত কয়েকদিন আগে মেহেরপুরে এসেছে বলে জানিয়েছে সে।