গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালের দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল,গাংনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুজ্জামান খােকন ।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যেই প্রধান অতিথি পৌর মেয়র আহম্মেদ আলী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐক্লান্তির প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নশীল হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গাংনী পৌর এলাকায় উন্নয়নের জন্য নতুন নতুন অবকাঠামো সংযােজন হচ্ছে। গাংনী পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকল্পে ইতােমধ্যে কাজ শুরু হয়েছে।