মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফওয়ান আহমেদ রূপকের মেজ চাচা সফিউদ্দীন আহমেদ (বুলু)’র দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে দাফন করা হয়। এর আগে সফিউদ্দীন আহমেদ বুলু বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের কাঁসারি পাড়াস্হ তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজা ও দাফন কাজে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।