মেহেরপুর নিউজ:
মেহেরপুরে এমটিবাজারি নামের একটি অনলাইন শপ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর বড়বাজার ফ্রেন্ডস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অনলাইন শপের উদ্বোধন করা হয়।
মুফতী হাফিজুর রহমানের সঞ্চনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মুফতি হাবিবুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উল্লেখ্য এমটি বাজারি অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে মেহেরপুরের মানুষ সব ধরনের পণ্য ক্রয় করতে পারবে।