গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাসকে দেশের সর্বােচ্চ সম্মাননা “স্বাধীনতা পদক-২০২২” (মরনোত্তর) প্রদান করায় তার পুত্র বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী।
বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রীর মেহেরপুরস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে ফুল দিয়ে অভিনন্দন জানান মেয়র আহম্মেদ আলী।