মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির ত্রৈ-মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু সাঈদ, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।