মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারি কাম হিসাব সহকারী ইলিয়াস হোসেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
এর আগে ইলিয়াস হোসেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে ইলিয়াস হোসেনকে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় ইলিয়াস হোসেন কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।