মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে আজিমুল বারী ১নং ওয়ার্ডে সদস্য পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে আজিমুল বারী ২২ ভোট পেয়ে সদস্য পুনর্নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমাস হোসেন শিলু পেয়েছেন ১৭ভোট। নির্বাচনে বিজয় লাভের পরপরই আজিমুল বারী বলেন সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনের কাজ করতে চাই।