মেহেরপুর নিউজ:
জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান।