মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মেরিনা আক্তারের একসঙ্গে ৪টি সন্তান প্রসব। জন্মের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার এ জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী মেরিনা আক্তার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে ৪টি সন্তানের জন্ম দেন। ৪ টি সন্তান জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে ৩ জন মৃত্যুবরণ করেন। পরে অন্য শিশুটিকে রাজশাহী থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বল্লভপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বিকেলের দিকে মৃত ৪ শিশুকে মদনাডাঙ্গা গ্রামে নেওয়া হলে শোকে সেখানকার আকাশ ভারি হয়ে ওঠে।