মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও জেলার সুধীজনদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভূঁইয়া, (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস। মতবিনিময় সভায় মেহেরপুর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।