মেহেরপুর নিউজ:
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ট্রাফিক সার্জেন্ট মোঃ আসিফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি গাড়ির কাগজপত্র পরীক্ষা করে। এসময় বৈধ কাগজ না থাকায় ৭ গাড়ি জব্দ করা হয়। অভিযানে তার সাথে এটিএসআই ইয়াহিয়া উপস্থিত ছিলেন।