মেহেরপুর নিউজ:
মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদের মেহেরপুর অংশে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। মেহেরপুরের পাশ দিয়ে বয়ে চলা স্রোতহীন ভৈরবের ৮০ শতাংশই এখন কচুরিপানার দখলে । সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ভারতের গঙ্গার শাখা নদী জলাঙ্গি থেকে ভৈরবের উৎপত্তি। ভারতের নন্দনপুর সেতুর নিচ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদ। ভারত বহু বছর আগে রেগুলেটর তৈরি করে ভৈরবের প্রবাহ বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কচুরিপানা অপসারণ পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।