মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশের নায়েক,কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের সপ্তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার প্রমূখ।