মেহেরপুর নিউজ:
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী,সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরের মুজিবনগরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন৷ ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম,সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক। আব্দুল খালেকের সঞ্চালনায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান, সমবায়ী রেহেনা খাতুন, রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ। পরে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্ব র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মুজিবনগর গেট হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিত থেকে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন।