মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর আওয়ামী লীগের অফিস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালোয়ার হোসেন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল হাসান, বজলুর রহমান ভোলা প্রমুখ।
পরে জামাত আলীকে সভাপতি মুরাদ আলিকে সাধারণ সম্পাদক করে মোট ৫ সদস্য বিশিষ্ট বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনসার মোল্লা। সহ-সম্পাদক ইউনুস আলী।সাংগঠনিক সম্পাদক ডাকু মিয়া।