মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটের উদ্যোগে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা স্কাউট ভবনে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা এবং বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক মতুরাম চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মোঃ আশরাফুজ্জামান।পরে সেখানে বিজয়দের মাঝে বিতরণ করা হয়।