মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৩৩ জনকে ৫০ হাজার টাকা করে। ৮ জনকে ৪০ হাজার টাকা করে এবং ৪ জনকে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রাজা প্রমুখ এই সময় সেখানে উপস্থিত ছিলেন।