মেহেরপুর নিউজ:
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পনের মধ্যে দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মেহেরপুর সদর উপজেলা পরিষদ।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরের গণকবরে শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালে অর্পণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরের গণকবরে শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালে অর্পণ করেন।এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।