মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস পলন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বুধবার সন্ধায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াসিম আলীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন , শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আহসান হাবিব জিলা প্রমুখ।