মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনা তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশকার আলী। বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন হিসাব রক্ষক আজিবর রহমান, মেহেরপুর দারুল উলুৃম আহমদীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হাসানুজ্জামান, ফিল্ড সুপার ভাইজার মনিরুল ইসলাম প্রমুখ।