মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডল সহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম গ্রেফতার । সকালের দিকে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রাম থেকে সিরাজুল কে গ্রেফতার করে।
সিরাজুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার পি এস আই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকনগর গ্রামের জলিলের বাড়ির সামনে রাস্তার উপর ফেনসিডিল বিক্রির সময় সিরাজুল কে আটক করেন এ সময় তার নিকট থেকে ৪৭ বছর ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।