মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরের দিকে শিশু একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমান।