মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা হেল বাকী উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিনিয়ার গ্রুপে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রথম।
জুনিয়ার গ্রুপে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিল তৃতীয় স্থান লাভ করে।