মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার কম্বল বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মাসুদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।