মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে অনুমতিবিহীন বিদেশি বিভিন্ন সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়াতে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সদর উপজেলার বামন পাড়া গ্রামের হাত আলী খানের ছেলে মো:আঃগনির ছেলের নিকট থেকে এসমস্ত সিগারেট উদ্ধার করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব পণ্য জব্দ করা হয় বলে স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান।