মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জায়কার সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনাতনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম প্রমুখ।