সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার এইচ,এম,এইচ, ভি ( হিন্দা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ,একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বােধন ও অভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি এ আয়ােজনে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,গাংনী যুব মহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান শিলা,আওয়ামী লীগ নেতা ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মকলেছ,যুবলীগ নেতা রাহিবুল ইসলাম,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানাে হয়। পরে বিদ্যালয়ের একাডেমিক ভবন ও রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের উৎসাহ দিতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।