মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি মেহদী রাসেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার।মোঃ আমানুল্লাহ।