মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দিন প্রমূখ।