মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিডব্লিউ ডি মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনাতনে বুড়িপোতা ইউনিয়নের ১৮৩ জন ভিডব্লিউ ডি মহিলার মাঝে চাউল বিতরণ করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান উপস্থিত থেকে প্রত্যেককে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। চাল বিতরণ অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু সেখানে উপস্থিত ছিলেন।