মেহেরপুর নিউজঃ
উপজেলার ইসলামপুর গ্রামে দু-পক্ষের সংঘর্ষে আজিল হক, লালটু, আবুল কালাম, আজারুল, আশিক, সামীকুল এবং রফিকুল নামের ৭ জন আহত হয়েছেন।
আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আজিল হক ইসলামপুর গ্রামের আবুল শেখের ছেলে, লালটু আলাউদ্দিনের ছেলে, আবুল কালাম জামাল উদ্দিনের ছেলে , আজারুল মোয়াজ্জেম হোসেনের ছেলে, আশিক আজারুলের ছেলে এবং সামীকুল ও রফিকুল মোশার মন্ডলের ছেলে।
আহত আজিল হক জানান, শুক্রবার দুপুরের দিকে জিয়া নামের এক বৃদ্ধকে একই গ্রামের হান্নানের নেতৃত্বে কয়েক ব্যক্তি মারধর করছিল। এ সময় প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয়। এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনা সালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আজিল হক মামলার প্রস্তুতি গ্রহণ করছিল।