মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় ‘সেতু টেলিকম’ থেকে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েও শেষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি দোকান কর্মচারী খাইরুল ইসলামের। আত্মসাৎ করা বেশ কিছু টাকা সহ ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে।
খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ফৌজদারি পাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে। জানা গেছে খায়রুল ইসলাম মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার সেতু টেলিকমে কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় দোকানের নগদ, বিকাশ, রকেট এবং দোকানের ক্যাশে রাখা প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সেতু টেলিকমের মালিক মোঃ ফজলুল হক বাবু বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি ৪০৮/১০৯ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। পরে তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ২৭ হাজার ৫ শ টাকা এবং বিভিন্ন লোডের ব্যবহৃত ৪টি মোবাইল উদ্ধার করেন।