মেহেরপুর নিউজ:
রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে মেহেরপুরে উদ্বোধন হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সোমবার সকালে এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলাম।