মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদ ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিওল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।